1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ১০০টি ডাস্টবিন বিতরণ করছেন পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি ডাস্টবিন বিতরণ করেছে পৌর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার মীর মোশারফ হোসেন, হিসাবরক্ষক দুলাল মোড়ল, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস এবং কনজারভেন্সি পরিদর্শক সারোয়ার ওসমান।

এ ছাড়া অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ মিয়া, যুবদল নেতা মকবুল হোসেন এবং মহিলা দল নেত্রী চামেলী বেগম উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্ন শহর গড়ার প্রত্যাশা

সংশ্লিষ্টরা জানান, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা এবং পৌরবাসীর মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতেই কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে পৌর এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত থাকবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।#

৥মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট