
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি ডাস্টবিন বিতরণ করেছে পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার মীর মোশারফ হোসেন, হিসাবরক্ষক দুলাল মোড়ল, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস এবং কনজারভেন্সি পরিদর্শক সারোয়ার ওসমান।
এ ছাড়া অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ মিয়া, যুবদল নেতা মকবুল হোসেন এবং মহিলা দল নেত্রী চামেলী বেগম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা এবং পৌরবাসীর মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতেই কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে পৌর এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত থাকবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।#
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর