
উইমেন এন্টারপ্রেনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব), রাজশাহীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী, রাজশাহী চেম্বারের সহসভাপতি জিয়াউদ্দিন আহমেদ এবং আকবারুল হাসান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব, রাজশাহীর সভাপতি মোসা. আঞ্জুমান আরা পারভীন।
উদ্বোধন ও মেলার সময়সূচি এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ফুলের চেইন কেটে মেলা চত্বরে অন্য অতিথিদের নিয়ে প্রবেশ করেন এবং বেলুনগুচ্ছ উড়িয়ে দেন।
আয়োজকরা জানান, স্থানীয় বস্ত্র ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন এবং নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারে রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ মেলায় মোট ৪৫টি স্টল অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।#
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রেরিত-