1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা: পোল্ট্রি ফার্মে নির্যাতন, আটক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
বদরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনার পর পোল্ট্রি ফার্ম

ক্যাপশন: বদরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: খামারের ২ কর্মচারী আটক, তদন্তে পুলিশ-প্রতীকী ছবি

বদরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রংপুরের বদরগঞ্জ উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে আটক করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে মকবুল হোসেন (৩৫) নামের ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খামারের দুই কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আটককৃত ব্যক্তিরা হলেন—সৈয়দ আশেক সাহাদাত (সাদ) ও শিহাব বাবু। ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গুদড়ির পাথার এলাকায়। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

যেভাবে ঘটনার সূত্রপাত স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই পোল্ট্রি ফার্মে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় প্রধান ফটক সব সময় বন্ধ রাখা হয়। শনিবার রাতে চোর সন্দেহে মকবুল হোসেনকে আটক করে খামারের লোকজন এবং পরে তাকে বেধড়ক মারধর করা হয় বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। মারধরের একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনা ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে তাকে পোল্ট্রি ফার্মের বাইরে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন ও খামারের কর্মচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পুলিশ ও চিকিৎসকের বক্তব্য রোববার সকালে খামার কর্তৃপক্ষ বদরগঞ্জ থানায় ফোন করে চুরির সন্দেহে একজনকে আটকের বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নূরে আফতাব সিদ্দিকী জানান, পুলিশ আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খামার কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য খামারের ২ কর্মচারীকে থানায় আনা হয়েছে। কারা জড়িত, কী কারণে মারধর করা হয়েছে এবং কীভাবে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

ক্ষোভ ও তদন্তের দাবি নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, খামারের ম্যানেজার জিএমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে খামার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বদরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠার পর এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট