1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী:বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠানের প্রথম আসর (সিজন-০১) সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। শুরুতে রাসিক প্রশাসককে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন এফএ তমাল।

রাজশাহীকে বিশ্বের দরবারে তুলে ধরার আহ্বান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, সবুজ ও পরিচ্ছন্ন নগরী রাজশাহী হযরত শাহ মখদুম রূপোস (রহ.)-এর পুণ্যভূমি। ঐতিহ্যবাহী এই নগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। নগরবাসীসহ সকলের সহযোগিতায় সেই দায়িত্ব পালন করে যাচ্ছি।

তিনি আগামী দিনের ভবিষ্যৎ তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি রাজশাহী মহানগরীকে বিশ্বের দরবারে তুলে ধরার আহ্বান জানান। এ সময় তিনি পদ্মা নদীর ধার, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শিশুপার্কসহ রাজশাহীর দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্থানসমূহ সৃজনশীল কাজের মাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

নগরীর উন্নয়ন পরিকল্পনা রাসিক প্রশাসক আরও জানান, ক্রীড়ার উন্নয়নে নগরীতে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণ, সিনিয়র সিটিজেনদের জন্য লালন পার্কের পাশে আলাদা পার্ক নির্মাণ, নারীদের জন্য ক্লাব এবং ইনডোর স্টেডিয়াম নির্মাণের কাজ এগিয়ে চলেছে। সকলের সম্মিলিত সহযোগিতায় এই নগরীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে রাজশাহীর বিপুলসংখ্যক কনটেন্ট ক্রিয়েটর ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।#

৥ সিটি প্রতিবেদক-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট