1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারা যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি প্রকৃতির শোভা বর্ধন করছে অবহেলিত কচুরিপানা ফুলের বুনো সৌন্দর্য: ভোলার জলাশয়ে নতুন রূপ রাজশাহীতে ১১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য জব্দ: প্রযুক্তিনির্ভর নজরদারিতে সফল বিজিবি, ১০ মাসে আটক ১৭ রামেক হাসপাতালে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন: জ্ঞানচর্চা ও গবেষণার সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক রাজশাহীতে নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান দূর্গাপুরে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ২৪ হাজার টাকা

বাগমারায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাগমারা যুবদল

বাগমারা যুবদল ও ভবানীগঞ্জ পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার একতা ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে ‘ফ্যাসিস্টের প্রতি সহানুভূতিশীল কর্মকর্তার পক্ষাবলম্বন করে বক্তব্য প্রদানের মাধ্যমে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগ এনে তাঁদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পর বাগমারা যুবদল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এর প্রতিবাদে তাৎক্ষণিক এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্য রাখেন বহিষ্কৃত দুই নেতা জহুরুল ইসলাম ও রেজাউল করিম। এ সময় তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে কেন্দ্রীয় কমিটির কাছে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা ও প্রত্যাহারের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ক্বারী মকলেছুর রহমান মুকুল, যুবদল নেতা বাবু, নাইম, জাহাঙ্গীরসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বাগমারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ প্রীতির’ অভিযোগ তুলে মহিলা দলের ব্যানারে ভবানীগঞ্জ বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই মিছিলের প্রতিবাদে উপজেলা বিএনপি এবং ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। উক্ত প্রতিবাদ সভায় জহুরুল ইসলাম ও রেজাউল করিম বক্তব্য রেখেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।#

৥রুস্তম আলী, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট