1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাঘায় পুলিশের অভিযানে আটক, ৪

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিনিধি, বাঘা, রাজশাহী থেকে………………………………….

 

রাজশাহীর বাঘায় পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে করেছে।রবিবার(২৯মে)উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উত্তর মিলিক বাঘা গ্রামের পিতা-মৃত শাহাদত শাহ ওরফে স্বদেশ শাহের ছেলে লালনকে ২৮ (আটাশ) গ্রাম হেরোইন, ১০৫ (একশত পাঁচ) ট্যাবলেট, এবং একটি বাজারের ব্যাগের ভিতরে ১০ (দশ) বোতল অবৈধ ফেন্সিডিলসহ আটক করে। অপর দিকে উপজেলার আড়ানী চকরপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আনছার আলী, পিতা- মৃত আশকান আলী এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নাটোর জেলার বড়াই গ্রাম থানার আটঘরিয়া (মোল্লাপাড়া) গ্রামের রওশন আলীর ছেলে,মামুন আলী(২৫), জাকির আলীর ছেলে,কাজল ইসলাম ওরফে পটল(২৭) ও শহিদুল ইসলাম ওরফে শহিদের ছেলে সুমন ইসলাম(২৬)কে ৬০০ (ছয়শত) গ্র্রাম গাঁজাসহ আটক করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আলাদা ২টি মামলা রুজু করা হয়েছে।সোমবার( ৩০ মে)সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#

এডিট:আরজা/১১

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট