1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের সখীপুরে মাটির নিচে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা ১২টি গ্রেনেড উদ্ধার হাটের ইজারা নিয়ে বিরোধে পাবনায় গুলিতে শ্রমিক দল নেতাসহ নিহত ২ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার পোরশায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, তৃণমূল শক্তিশালী করার আহ্বান মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২ শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করল ভারত বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: মোঃ শহিদুল ইসলাম: নওগাঁর পোরশায় যথাযথ মর্যাদায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) পোরশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। আলোচনা সভায় বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত ও সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, হাত ধোয়ার মাধ্যমে জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। এর ফলে বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমে এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত হয়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ পানি ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস শেখানোর আহ্বান জানানো হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট