1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তাহেরপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন: ১ জনের কারাদণ্ড, অপরজনের জরিমানা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের সখীপুরে মাটির নিচে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা ১২টি গ্রেনেড উদ্ধার হাটের ইজারা নিয়ে বিরোধে পাবনায় গুলিতে শ্রমিক দল নেতাসহ নিহত ২ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার পোরশায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, তৃণমূল শক্তিশালী করার আহ্বান মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২ শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করল ভারত বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

তাহেরপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন: ১ জনের কারাদণ্ড, অপরজনের জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি:  রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা এবং ধানি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অপরাধে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর একজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড মথুরাপুর বিল ও ৮নং ওয়ার্ড নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, মথুরাপুর বিলে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে পুকুর খননের কারণে স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল এবং সরকারি রাস্তার ক্ষতি হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তীতে দুপুর ১২টা ৪০ মিনিটে নূরপুর সোলাখুড়া বিলে অপর এক অভিযানে একই অপরাধে আব্দুস সালাম (৬২) নামের আরেক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, তাহেরপুর পৌরসভাজুড়ে একটি প্রভাবশালী চক্র রাতদিন অবৈধভাবে পুকুর খনন চালিয়ে আসছে। এর ফলে আবাদি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এবং সার্বিক কৃষি চাষাবাদ হুমকির মুখে পড়ছে। স্থানীয়দের দাবি, কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত জোরদার করা প্রয়োজন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট