1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ১৪ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ: আহত ৪ শিবপুরে শব্দদূষণ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: জরিমানা ও এক যুবকের কারাদণ্ড নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুর পয়েন্ট ও টয়লেট উদ্বোধন করলেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

খুলনায় ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে ১৪ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রূপসা (খুলনা): খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পূর্বে দায়ের হওয়া এক ধর্ষণ মামলার আসামি জিহাদ শিকদার (২৩) ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অপহরণের অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

ঘটনাটি ঘটে রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলাইপুর বাজার এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা মোঃ তাজুবর শেখ (৫৫) রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এজাহারের বিবরণ:

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত জিহাদ শিকদার (২৩) আলাইপুর গ্রামের ইবায়দুল শিকদারের ছেলে। সে মাদক সেবন ও অনলাইন জুয়ায় আসক্ত বলে স্থানীয় সূত্রে জানা যায়। তার বিরুদ্ধে পূর্বেও রূপসা থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে।

ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্ত জিহাদ শিকদারের ভাইজি তাবাচ্ছুম খাতুন ওই কিশোরীকে কেনাকাটার কথা বলে বাড়ি থেকে আলাইপুর বাজারে নিয়ে আসে। পরবর্তীতে পিতা ইবায়দুল শিকদারের সহযোগিতায় জিহাদ শিকদার আলাইপুর বাজার থেকে তাবাচ্ছুমের সামনে থেকেই কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পরপরই পরিবার অভিযুক্তের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনো সন্ধান পাননি। ভুক্তভোগীর পরিবারের দাবি, প্রায় ৬ মাস পূর্বেও অভিযুক্ত ব্যক্তি এই ধরনের একটি অঘটন ঘটিয়েছিল।

পুলিশ প্রশাসন:

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। অপহৃত কিশোরীকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান ও জোর তৎপরতা অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট