1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নওগাঁর পত্নীতলায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নজিপুর সরদারপাড়ায় দলীয় কার্যালয়ে পত্নীতলা উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপির যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।

পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকছেদুল হক সিসির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি ও নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন।

এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং হঠাৎ অসুস্থ হয়ে পরা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট