1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বর্গাচাষকৃত জমিতে অবৈধভাবে প্রবেশ করে স্প্রে মেশিনের মাধ্যমে বিষ ছিটিয়ে প্রায় এক লাখ টাকার রোপণকৃত ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. সোহেল রানা রানু (৪৬) পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝলকাহার গ্রামের বাসিন্দা সোহেল রানা রানু তাঁর নানাশ্বশুর মো. নুরুল আমিন ও নানীশাশুড়ি রাবেয়া খাতুনের কাছ থেকে কৃষ্ণপুর ইউনিয়নের চকগৌরী মৌজায় ২ একর ৯ শতাংশ জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। তবে পাশাপাশি বাড়ির বাসিন্দা আবু মুসা (৩৮), মো. আবদুর রশিদ (৫৫), মো. আইয়ুব আলী (৪৩), মো. বাবলু (৪৫), মো. তারিকুল ইসলাম (২৬) ও মো. সাঈদ (১৮)—সর্বসাং চকগৌরী, থানা-পত্নীতলা—বিভিন্ন সময়ে ওই জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা ও হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর রাতে অভিযুক্তরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে বিষ ও স্প্রে মেশিন নিয়ে ওই বর্গাচাষকৃত জমিতে অনধিকার প্রবেশ করেন। পরে ১ নম্বর অভিযুক্তের নির্দেশে অন্যরা জমিতে রোপণ করা ধানে বিষ ছিটিয়ে দেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাঁকে গালিগালাজ করেন এবং ভবিষ্যতে জমিতে গেলে প্রাণনাশের হুমকি দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিষ প্রয়োগের ফলে মাঠের রোপণকৃত ধানের গাছগুলো মরে পুরো পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় কৃষকরা জানান, জমিতে সরাসরি কীটনাশক বা বিষ স্প্রে করার কারণেই মুহূর্তের মধ্যে এভাবে ধানের গাছ মরে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সোহেল রানা রানু জানান, শত্রুতা করে বিষ প্রয়োগের ফলে তাঁর চাষ করা ২ একরেরও বেশি জমির বিপুল পরিমাণ ধান নষ্ট হয়ে গেছে। এতে তাঁর আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় তিনি বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট