1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে ১৬০ বোতল ভারতীয় ‘উইনক্রিক্স’ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

অভিযানের বিবরণ:

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৭৮/২৮-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানার তাজপুর গ্রামের একটি আখখেতে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ জব্দ করা হয়।

আইনি প্রক্রিয়া ও বিজিবির বক্তব্য:

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, উদ্ধারকৃত কফ সিরাপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ ও যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ নির্মূলে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট