1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহা. আজিম আলি (৪০) নামে এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছত্রাজিতপুর পলাশীপাড়া হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম আলি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মো. হাসান আলির ছেলে।

দুর্ঘটনার বিবরণ:

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজিম আলি চাঁপাইনবাবগঞ্জ থেকে তুলা বিক্রি শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছত্রাজিতপুর পলাশীপাড়া হাইওয়ে রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে কিবরিয়ার পাম্পের ভেতরে আটকে রাখে।

আইনি পদক্ষেপ:

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মতিউর রহমান জানান, খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে আটককৃত ট্রাকটি হেফাজতে নিতে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট