1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে সুরুতি বেগম (৫৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে পৌরসভার পুষ্টকামুরী খালেরপাড়া এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে রান্নার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুতি বেগম মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের তুলু মিয়ার স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। তার এমন আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রতিদিনের মতো নিজ বাড়ির রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন সুরুতি বেগম। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপে কাটার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ও বাড়িতে থাকা স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। এক ছেলে ও এক মেয়েকে রেখে মায়ের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজনেরা।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে বাড়ির আশপাশ, রান্নাঘর, ঝোপঝাড় এবং ঘরের বিভিন্ন কোণে সাপের উপদ্রব বাড়ে। তাই এসব স্থানে চলাফেরার সময় সকলকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সাপের কামড়ের শিকার হলে ওঝা বা ঝাড়ফুঁকের পেছনে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে আক্রান্ত স্থানে শক্ত করে বাঁধা বা কাটার মতো ভুল পদ্ধতি পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট