1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনেই রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ২ হাজার মিটার জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার পানি কুমড়া এলাকায় পদ্মা নদীতে এ মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা মৎস্য কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। এতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং বাঘা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার আজ ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নির্দেশনার অংশ হিসেবেই প্রথম দিনের অভিযানে ২ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং পরে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

তিনি আরও জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পদ্মার বিভিন্ন পয়েন্টে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্য দপ্তর ও প্রশাসনের এই নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট