1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ:
মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী

বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মোঃ আব্দুল বারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নে বর্তমান সরকার ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। সাধারণ মানুষ যেন উন্নত চিকিৎসা পায়, সেটি নিশ্চিত করাই এই বরাদ্দের মূল উদ্দেশ্য।”

বাগমারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি জোবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ ক্লিনিকের ডাঃ শরিফুল ইসলাম, সিকদারী ক্লিনিকের ডাঃ আরিফুল ইসলাম, ভবানীগঞ্জ হাজেরা ক্লিনিকের ডাঃ রশনি হোসেন এবং ডক্টরস ক্লিনিকের ডাঃ আহসান হাবিব।

এছাড়াও উপস্থিত ছিলেন তাহেরপুর আঞ্চলিক প্রেস ক্লাবের আহ্বায়ক এস এম সামসুজ্জোহা মামুন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংস্থা বাগমারা জোনাল কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ফারিহা বাগমারা শাখার সভাপতি মমতাজ হোসেনসহ বাগমারার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও মালিকবৃন্দ।

সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগমারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট