
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মোঃ আব্দুল বারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নে বর্তমান সরকার ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। সাধারণ মানুষ যেন উন্নত চিকিৎসা পায়, সেটি নিশ্চিত করাই এই বরাদ্দের মূল উদ্দেশ্য।"
বাগমারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি জোবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ ক্লিনিকের ডাঃ শরিফুল ইসলাম, সিকদারী ক্লিনিকের ডাঃ আরিফুল ইসলাম, ভবানীগঞ্জ হাজেরা ক্লিনিকের ডাঃ রশনি হোসেন এবং ডক্টরস ক্লিনিকের ডাঃ আহসান হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন তাহেরপুর আঞ্চলিক প্রেস ক্লাবের আহ্বায়ক এস এম সামসুজ্জোহা মামুন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংস্থা বাগমারা জোনাল কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ফারিহা বাগমারা শাখার সভাপতি মমতাজ হোসেনসহ বাগমারার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও মালিকবৃন্দ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগমারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর