1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে

শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: একশ বছরের গৌরবময় পথচলা উদযাপনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ। আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। ঐতিহাসিক এই আয়োজনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপনকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন হিসেবে নয়, বরং শিক্ষা, ঐতিহ্য ও প্রজন্মের বন্ধনের এক অনন্য মিলনমঞ্চ হিসেবে দেখছেন আয়োজকেরা। তাঁদের মতে, শত বছরের ইতিহাস, সাফল্য ও অর্জনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

একসময় এই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করা হাজারো শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শতবর্ষের এ আয়োজনের মাধ্যমে তাঁদের আবারও প্রিয় শিক্ষাঙ্গনের আঙিনায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী ও প্রিয় শিক্ষকদের সঙ্গে পুনর্মিলনের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের মতে, শতবর্ষের মতো ঐতিহাসিক মহোৎসব জীবনে একবারই আসে। এতে অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকে তাঁদের শৈশব ও কৈশোরের স্মৃতিকে নতুন করে উদযাপনের সুযোগ পাবেন।

দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শতবর্ষের অনুষ্ঠানটি আরও বর্ণাঢ্য ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আগামী ২৬ ডিসেম্বর বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর এক মহামিলন ঘটাতে প্রস্তুত প্রতিষ্ঠানটি।

আয়োজকদের বার্তা—“সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন করুন, শতবর্ষের ইতিহাসের গর্বিত অংশ হয়ে থাকুন।”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট