1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই বাগমারায় সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণদেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ তানোরে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন বাঘায় নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত: এমপি চাঁদের অনুদান ও কড়া বার্তা

তানোরে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজারে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক আইএফআইসি ব্যাংকের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ পূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে গোল্লাপাড়া বাজারে অবস্থিত ব্যাংকের উপশাখায় এ বর্ষপূর্তি উদযাপন করা হয়। বর্ণাঢ্য কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম সূচনা হয়।

আলোচনা সভায় আইএফআইসি ব্যাংকের দীর্ঘ পথচলা, গ্রাহকদের সঙ্গে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, “দীর্ঘ পাঁচ দশকের পথচলায় একটি আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন হলো মানুষের আস্থা ও বিশ্বাস। প্রজন্ম থেকে প্রজন্মে গ্রাহকদের সঙ্গে গড়ে ওঠা এ সুদৃঢ় বন্ধনই আইএফআইসি ব্যাংককে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। সেই বিশ্বাস ও আস্থাকে ধারণ করে আগামী দিনে আরও আধুনিক সেবা পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এস এম তানভীর অবসাল এবং সঞ্চালনা করেন আকাশ কুন্ডু। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে আগত অতিথিরা আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংকিং সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা প্রকাশ করেন। বর্ষপূর্তির এই আয়োজনকে কেন্দ্র করে গোল্লাপাড়া বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তাদের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। তানোরের গোল্লাপাড়া বাজার উপশাখাতেও তারই অংশ হিসেবে এ কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হলো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট