1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত: এমপি চাঁদের অনুদান ও কড়া বার্তা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই বাগমারায় সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণদেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ তানোরে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন বাঘায় নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত: এমপি চাঁদের অনুদান ও কড়া বার্তা

বাঘায় নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত: এমপি চাঁদের অনুদান ও কড়া বার্তা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, বাঘা (রাজশাহী): রাজশাহীর বাঘায় অত্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

বক্তব্যকালে এমপি চাঁদ বলেন, “ধর্ম যার যার, উৎসব তার। আপনারা সম্পূর্ণ নির্বিঘ্নে আপনাদের দুর্গোৎসব পালন করবেন। উৎসবকে প্রাণবন্ত করতে সব ধরনের সরকারি ও স্থানীয় সহযোগিতা প্রদান করা হবে। তবে কেউ যদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালায়, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, পূজা চলাকালীন মাদকের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিবছরের ন্যায় এবারও প্রতিটি মণ্ডপে সরকারের পক্ষ থেকে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যার পরিমাণ অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি। পাশাপাশি ব্যক্তিগত অর্থায়ন থেকে এমপি চাঁদ প্রতিটি মণ্ডপে নগদ ৬ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এছাড়া রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার ৩ হাজার টাকা এবং বাঘা পৌরসভা বিএনপির সভাপতি কামাল হোসেন প্রতিটি মণ্ডপে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন।

আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা: উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিমা নির্মাণ থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম এবং মণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে কাজ করবে। পূজামণ্ডপ ও এর আশপাশে নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি ব্যতীত পাশ্ববর্তী স্থানে মেলা বা যাত্রা অনুষ্ঠান করা যাবে না।

Open photo

সীমান্তবর্তী মণ্ডপগুলোতে বিজিবিকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পানি, বালি ও ভেজা বস্তা রাখার নির্দেশ দেওয়া হয়। পূজা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জোনাল অফিসকে অনুরোধ জানানো হয়। এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবী কমিটির তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এবার বাঘায় মোট ৪৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

উপস্থিত ব্যক্তিবর্গ: সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার (বাকু), সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট