1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামান নিজস্ব, প্রতিনিধি রূপসাঃ খুলনার রূপসা উপজেলায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কসাই ও মাংস প্রক্রিয়াজাতকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে রূপসা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে ‘নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদন’ শীর্ষক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতা বলেন, “ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণের বিকল্প নেই। খামার থেকে শুরু করে ভোক্তার পাতিল পর্যন্ত মাংসের গুণগত মান ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন:

  • ডা. বৃষ্টি ইসলাম — উপজেলা ভেটেরিনারি সার্জন

  • ইলিয়াজ হোসেন — ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নৈহাটি ইউনিয়ন পরিষদ

  • জিএম আসাদুজ্জামান — সভাপতি, উপজেলা প্রেসক্লাব

এছাড়া ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের পক্ষে বক্তব্য দেন বাজার বণিক সমিতির নেতা আরাফাত হোসেন, হাফিজ শেখ, হাসনাত মিলন এবং মাংস প্রক্রিয়াজাতকারী দুলাল উদ্দীন তালুকদার, শেখ জাহাঙ্গীর, লিয়াকত আলী, আমিন খান, উত্তম কুমার দাস, জাকির শেখ, আমজাদ শেখ ও তুহিন শেখ।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রাণী জবাইয়ের আধুনিক নিয়ম, স্বাস্থ্যসম্মত উপায়ে ড্রেসিং ও প্রক্রিয়াজাতকরণ, মাংস সংরক্ষণ এবং জীবাণুমুক্ত পরিবেশে বিক্রির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট