1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রচারনা ও জনপ্রিয়তায় এগিয়ে অধ্যক্ষ শহীদুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………

নওগাঁ জেলা পরিষদর নির্বাচনে সাধারণ সদস্য পদে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধামইরহাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা প্রেস ক্লাবের উপদেস্টা দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম। ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে করছেন দিনরাত প্রচার-প্রচারনা, দিচ্ছেন কাঙ্খিত সেবা ও সহযোগিতার প্রতিশ্রুতি, এতে মিলছে ভোটারদের আশানারুপ সমর্থন। ধামইরহাট উপজেলা পরিষদ ও ৮টি ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধি এবং পৌরসভার নির্বাচিত মেয়র কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হতে প্রতিটি ইউনিয়নে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রবীন গুনি এই রাজনীতিবিদ।

 

ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান বলেন, ‘অধ্যাপক শহীদুল  ইসলাম একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি, আমরা তাকে জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই।

 

ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এ নির্বাচনে উপজেলার বিভিন্ন এলাকায় অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের জয়জয়কার শোনা যাচ্ছে, চলতি মাসের ১৭ই অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়ী হবেন বলে আমরা আশাবাদি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট