1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নওহাটায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইংরেজি সাহিত্যের ‘মাস্টার মশাই’ অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবসে স্মরণ সভা ও পত্রিকা প্রকাশ সারিয়াকান্দিতে রোগাক্রান্ত পশু ও ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগ: বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি!

রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণিল আয়োজনে ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শাহদৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং প্রভাষক সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আল-আমিন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক জান্নাতুল ফেরদৌস দিপা, প্রভাষক মোস্তাফিজুর রহমান এটম ও প্রভাষক তাহামিদুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম হোসেন।

কলেজ শাখা ছাত্রদলের পক্ষে বক্তব্য দেন সহ-সভাপতি গোলাম রাব্বি, সাধারণ সম্পাদক মাহফুজ খান গালিব, সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়ালিউল ইসলাম অমি ও দপ্তর সম্পাদক সজল আহমেদ। নবীন শিক্ষার্থীদের পক্ষে মানিক মাহমুদ ও আয়েশা আক্তার এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে সজীব আহমেদ অনুভূতি ব্যক্ত করেন।

Open photo

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী মাসুদ রানা এবং গীতা পাঠ করেন শ্রেয়া কর্মকার। আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও ফাইল উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে হাফেজ কারী মাওলানা প্রভাষক হাবিবুর রহমানের দোয়ার মাধ্যমে মূল আলোচনা পর্ব শেষ হয়। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য নবীন শিক্ষার্থীরা কলেজ ছাত্রদলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট