1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওহাটায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

নওহাটায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো: সুমন, রাজশাহী প্রতিনিধি: তরুণ ও যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার প্রত্যয় নিয়ে নওহাটা পৌরসভার মাঝিগ্রামে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মাঝিগ্রাম এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা বিএনপির সাবেক সদস্য, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শরিফুর রহমান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুর রহমান শরীফ বলেন, “বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঝিগ্রাম এলাকাবাসীর এই আয়োজন যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করবে।”

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ তগমান আলী তোহা-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মোঃ আল আমিন, সদস্য সচিব, রাজশাহী জেলা ছাত্রদল

  • মোঃ মোতালেব, সাবেক সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড যুবদল

  • মোঃ আওয়াল উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা যুবদল

  • মোঃ আতাউর রহমান আতা, সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড কৃষক দল

  • মোঃ সজল, সদস্য সচিব, নওহাটা পৌরসভা ছাত্রদল

  • মোঃ আকাশ, সাধারণ সম্পাদক, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল

  • মো: মিফতা, সদস্য সচিব, নওহাটা ডিগ্রী কলেজ ছাত্রদল

  • মোঃ হাসান, সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল

এছাড়াও যুবনেতা সাদিকুল, আসাদুল, ছাত্রনেতা মুন্না, তুহিন, সিয়াম, মেহেদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে বহুল প্রতীক্ষিত এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে নওহাটা পৌরসভার মাঝিগ্রাম ও আশেপাশের এলাকায় স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধনী ম্যাচটি দেখতে বিকেল থেকেই মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট