1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ২০২৬ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক

পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ২০২৬

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ”বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টায় সুতরানা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৪৭৫টি ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুদরানা রাস্তার পাশের খাসজমিতে, সুদরানা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মাঠের ধারে, সুদরানা ক্লাব এবং উপজেলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে মোট ৪৭৫টি চারা রোপণ করা হয়।

রোপণকৃত প্রজাতির মধ্যে রয়েছে:

  • বনজ ও কাঠজাতীয়: ২০০টি মেহগনি, ৫টি জারুল, ৫টি শিমুল এবং ৫টি শিশু গাছ।

  • ফলজ ও সুপারি: ৫০টি পেয়ারা, ৫০টি জলপাই, ৫০টি সুপারি, ৫টি তেঁতুল এবং ৫টি চালতা।

  • ভেষজ ও শোভাবর্ধনকারী: ৫০টি অর্জুন, ২০টি নিম, ২০টি আমলকি, ৫টি কৃষ্ণচূড়া এবং ৫টি বকুল।

পরিবেশ রক্ষায় অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে গাছ লাগানোর বিকল্প নেই। বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অপরিসীম ভূমিকা পালন করে।”

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনে গাছের ভূমিকা অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে এবং প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগের অংশ হিসেবে আমরা এই কর্মসূচি পরিচালনা করছি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা, স্থানীয় ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাবৃন্দ।#পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ২০২৬

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট