
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নগর ভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা চলাকালে শেকেরচক মহলদার পাড়া এলাকার বিভিন্ন নাগরিক সুবিধা, মহল্লার সমস্যা এবং মসজিদের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মসজিদের সার্বিক উন্নয়নে রাসিক প্রশাসকের সরাসরি সহযোগিতা কামনা করেন।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কমিটির নেতৃবৃন্দের কথা মনোযোগসহকারে শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে শেকেরচক মহলদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজিমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#ে