
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওলামা দল রাজশাহী মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. তাজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন:
অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, সংসদ সদস্য (রাজশাহী-৫: পুঠিয়া-দুর্গাপুর)
মোসাদ্দেক হোসেন বুলবুল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি
মো. মামুন অর রশিদ, সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ
নজরুল হুদা, সিনিয়র সহসভাপতি, মহানগর বিএনপি
শরিফুল ইসলাম জনি, আহ্বায়ক, মহানগর যুবদল
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। এরপর সভাপতির স্বাগত বক্তব্যের পর দলীয় বক্তব্য তুলে ধরেন জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী মো. নুরুল আলম। সভায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ প্রার্থনা করা হয়।#