1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের বর্ণাঢ্য র‍্যালি ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের বর্ণাঢ্য র‍্যালি ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সম্মেলন উপলক্ষে নিতপুর ইউনিয়নের হেলিপ্যাড চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার সভাপতি জনাব গণেশ মার্ডীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জনাব মো: মোস্তাফিজুর রহমান এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • জিয়াউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), পোরশা থানা

  • আতাহার রহমান সুফি শাহ্, ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা বিএনপি

  • সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি

  • তৌফিক শাহ্ চৌধুরী, সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি

  • জনাব বিমল চন্দ্র রাজোয়াড়, আদিবাসী নেতা

  • জনাব রূপচান লাকড়া, আদিবাসী নেতা

সম্মেলনে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জমি-জমার অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সাংবিধানিক ও মৌলিক অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক।

আলোচনা সভা শেষে সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী মেয়াদের জন্য পোরশা উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদের নতুন কমিটি গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট