1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনুতোষিকের চেক হস্তান্তর করা হয়েছে। ১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সম্মাননা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ চেক তুলে দেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগরী আমাদের সবার। এই নগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব।”

তিনি অবসরপ্রাপ্ত কর্মীদের অবদানের কথা স্মরণ করে আরও বলেন, “অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নগরবাসীর সেবা করেছেন। সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন ও নাগরিকসেবায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্মজীবনে তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

রাসিকের সচিব সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:

  • শেখ মোঃ মামুন ডলার – প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি

  • আহসান হাবীব খোকন – অবসরপ্রাপ্ত ভান্ডার কর্মকর্তা

  • মোফাজ্জল হোসেন মাকু – রাসিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক

অনুষ্ঠানমঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ। অনুষ্ঠানে রাসিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও আনুতোষিক গ্রহণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট