1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু রাসিক কর্মচারী গিয়াসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রশাসক ভোলায় অনুমোদনহীন অটোরিকশার দাপট: তীব্র যানজট ও দুর্ঘটনায় নাকাল জনজীবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ, স্টাফ রিপোর্টার: খুলনার রূপসার নৈহাটি মধ্যপাড়ায় অবস্থিত নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় একাডেমি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি শাহ্ জামান প্রিন্স।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেক্রেটারি মোঃ আঃ হালিম মোড়ল, জয়েন্ট সেক্রেটারি মোঃ ওয়াজিদ শেখ, মোঃ মনিরুল ইসলাম মনি ও মোঃ রাশেদুজ্জামান রাকিব শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা সালমান ফারসি, সহকারী শিক্ষক শাহরিয়ার আজাদ রাব্বি, হাফেজ আঃ আহাদ, হাফেজ আব্দুল্লাহ বীন আবজাল এবং মোসাঃ খাদিজা খাতুন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ও সূচনা

শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্বারী শেখ শহিদুল্লাহ আল আজাদ-এর পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ হুজাইফা এবং সংগীত পরিবেশন করে ৫ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ সানজিদা জামান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে রেজাল্ট শিট ও পুরস্কার তুলে দেন।

সভাপতির বক্তব্য

সভাপতির বক্তব্যে শাহ্ জামান প্রিন্স বলেন:

“শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত জরুরি। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমি একদিন আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ।”

৩. শ্রেণিভিত্তিক কৃতী শিক্ষার্থীদের তালিকা

শ্রেণি ১ম স্থান ২য় স্থান ৩য় স্থান
প্লে শ্রেণি সামিয়া আক্তার ও রাইসা মনি আবু হুরায়রা
নার্সারি শ্রেণি বুশরা আঃ রহমান মাহি মুদ্দাচ্ছির
১ম শ্রেণি আঃ মবিন আয়ান মোসাঃ মায়শা মোঃ ইয়াকুব আলী
২য় শ্রেণি মোঃ রাফসান কলি আনিসা রহমান
৩য় শ্রেণি মোসাঃ আনিশা ফাহমিদা আক্তার ফাহমিদা ফেরদৌস
৪র্থ শ্রেণি আঃ মইন মোঃ আরফিন সাফিয়া রহমান
৫ম শ্রেণি মোসাঃ জান্নাতুল মোসাঃ মেহেরুন্নেছা মোসাঃ সানজিদা জামান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট