1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ন্যায়বিচার, বৈশ্বিক সংহতি ও ন্যায্য অর্থায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘চতুর্থ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) লিডার্স মিটিং’-এ বাংলাদেশের পক্ষে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী অর্থায়ন এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও ঘূর্ণিঝড়ের মারাত্মক ঝুঁকির কথা উল্লেখ করে ড. সাইমুম পারভেজ বলেন, “জলবায়ু পরিবর্তন আগামীকালের শিরোনাম নয়; এটি আজ আমাদের অস্তিত্বের লড়াই।”

তিনি আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর কণ্ঠস্বর আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে বৈঠকে ‘ভিটুভি কমপ্যাক্ট’ এগিয়ে নেওয়া এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত আর্থিক তারল্য নিশ্চিত করতে প্রস্তাবিত ‘লাইফলাইন ফান্ড’ কার্যকর করার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে আরও কার্যকর বৈশ্বিক উদ্যোগের জোর দাবি জানান তিনি। আসন্ন কপ৩১ (COP31) কে সামনে রেখে ন্যায্য ও পূর্বানুমেয় জলবায়ু অর্থায়ন, ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ দ্রুত চালু করা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা কমাতে বৈশ্বিক আর্থিক কাঠামো সংস্কারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ড. সাইমুম পারভেজ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট