1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবপুর পুটিয়া ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে: এমপি মনজুর এলাহী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ আধুনিক রোবোটিক্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েট: ‘রাইকন-২০২৬’-এ বেস্ট পেপার অ্যাওয়ার্ড

শিবপুর পুটিয়া ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে: এমপি মনজুর এলাহী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, প্রধান জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন উপলক্ষে একটি আলোচনা সভা ও সামাজিক মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। সভায় পুটিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন, “পুটিয়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন। রাজস্ব আয় এবং জনসংখ্যার দিক দিয়ে শিবপুরের মধ্যে এটি অন্যতম শীর্ষস্থানীয় ইউনিয়ন বলেই একে ‘রাজা ইউনিয়ন’ বলা হয়। আমাদের মূল লক্ষ্য পুটিয়াকে সম্পূর্ণ মাদকমুক্ত মডেল ইউনিয়নে পরিণত করা। মাদক নির্মূলে একা কারো পক্ষে সম্ভব নয়, এজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি আরও ঘোষণা দেন, “কারো সন্তান যদি মাদকে আসক্ত হয়ে পড়ে, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে এবং চিকিৎসা করাতে যে খরচ হবে, তার অর্ধেক আমি ব্যক্তিগতভাবে বহন করব।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, “লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা মানুষের মননের সংকীর্ণতা দূর করে। শুধু জিপিএ-৫ বা উচ্চশিক্ষিত হলেই হবে না, ভালো মানুষ হতে হবে। শিক্ষকদের প্রতি আহ্বান থাকবে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নীতি-নৈতিকতার মূল্যবোধ গড়ে তুলুন।”

আলোচনা সভা শেষে প্রতিটি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া এলাকার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং নতুন নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুটিয়া ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ এনামুর রহমান ভূঁইয়া, হিসাব সহকারী আব্দুর রহিম, উদ্যোক্তা মোঃ সালাউদ্দিন সরকার এবং ইউপি সদস্য ফাতেমা আক্তার, শাহাজাদী, মালেকা বেগম, মোঃ হান্নান মিয়া, মাহাবুব মিয়া, এরশাদ মিয়া, আবুল বাশার খান, মোঃ রুমান পাঠান ও মোঃ রতন মিয়া।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট