1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই দিনে রাজশাহীর বাগমারার দুই যুবক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নওগাঁর মান্দা ও পাবনার ঈশ্বরদীতে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

মান্দায় বাসচাপায় নিহত মৎস্য ব্যবসায়ী ফারুক

মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিঁদুরপানিয়া শ্মশান ঘাট এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন।

নিহত ফারুক বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি নিজের চার্জার ভ্যানে করে বিভিন্ন এলাকা থেকে মাছ কিনে স্থানীয় হাটে বিক্রি করতেন। মৃত্যুকালে তিনি ৫ বছরের এক শিশুপুত্র, স্ত্রী ও বৃদ্ধা মা রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবাইহাটে মাছ বিক্রি করে চার্জার ভ্যানে বাড়ি ফিরছিলেন ফারুক। পথে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসের চাপায় তার মরদেহের সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল ব্র্যাক কর্মকর্তা আনোয়ারের

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় অপর সড়ক দুর্ঘটনায় নিহত হন আনোয়ার হোসেন (৪৬) নামে এক ব্র্যাক কর্মকর্তা।

নিহত আনোয়ার হোসেন বাগমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকায় ব্র্যাক কার্যালয়ে ‘প্রোগ্রামার’ হিসেবে কর্মরত ছিলেন এবং চাকরির সুবাদে পরিবার নিয়ে দাশুড়িয়া বাজারে ভাড়া বাসায় থাকতেন।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মাঠপর্যায়ের কাজে মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মুনশিদপুর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে অপর একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট