1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’

সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জি. এম. আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ হল রুমে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি, স্থানীয় নেতৃত্বে জাতীয় কাঠামো ও কর্ম পরিকল্পনা বিষয়ক এক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় রমজাননগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে, ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় এবং ইসলামিক রিলিফ ইতালির অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রমজাননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ শেখ জাহাঙ্গীর আলম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ লাল্টু

  • ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন

  • ইউপি সদস্যা দিপালী রানী

  • ইউপি সদস্যা মোছাঃ কুলসুম বেগম

  • সাংবাদিক মোঃ আকতার হোসেন

  • সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুন্নবী ইসলাম ইমন

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি আরিফ, দীপন এবং বিভিন্ন পেশাজীবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী প্রকল্প কর্মকর্তা তাজিন ইসলাম

মৌসুমী জীবিকায়ন হালনাগাদ ও স্থানীয় দৃষ্টিভঙ্গি

অধিবেশনে স্থানীয় নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের জীবিকায়নের মৌসুমী পুঞ্জি হালনাগাদ করার কাজ সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি মোঃ আমিনুর রহমান বলেন, “এই অধিবেশন আমাদেরকে দুর্যোগ মোকাবেলায় জাতীয় কাঠামো সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে আমাদের নেতৃত্ব আরও শক্তিশালী হবে।”

ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, “মৌসুমী জীবিকায়নের তথ্য হালনাগাদ হওয়ায় আমরা বাস্তব পরিস্থিতি অনুযায়ী সঠিক পরিকল্পনা নিতে পারব। এটি স্থানীয়দের জীবিকা ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করবে।”

অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে, এ ধরনের অধিবেশন স্থানীয় নেতৃত্বকে দুর্যোগ ব্যবস্থাপনায় আরও কার্যকর করবে এবং জাতীয় কাঠামোর সাথে সংযুক্ত হতে সহায়তা করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট