1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ:
অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত দেবহাটায় ৮৭ শিশুকে শিক্ষায় ফিরিয়ে শিশুশ্রম ও ঝরেপড়ামুক্ত উপজেলা ঘোষণা রাজশাহীতে ক্রীড়া ও কারাতে প্রসারে রাসিক প্রশাসকের সঙ্গে কারাতে রেফারি কমিশনের বৈঠক

জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে এক আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাদ আসর কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই জলসার আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা কর্মী প্রধান মোঃ আকবর হোসেন আশ্রাফের সভাপতিত্বে এবং কালীগঞ্জ পৌর কর্মী প্রধান মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় ইসলামী জলসাটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য এ. বি. এম খলিলুর রহমানবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফর রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন গাজীপুর জেলার কর্মী প্রধান মোঃ নাজমুল হোসেন

জলসায় মহাগ্রন্থ কুরআন ও হাদীসের আলোকে মূল্যবান নসীহত পেশ করেন ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম হযরত মাওলানা সাইফুল ইসলাম গাজীপুরী এবং হযরত মাওলানা মহসিন আলী

Open photo

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে কুরআন-সুন্নাহভিত্তিক তথ্য ও দলিলনির্ভর তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, গবেষক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম হযরত মাওলানা মুফতী মাসুদ রহমান হামিদী

আলোচনা পর্ব শেষে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনার পাশাপাশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭-এর দাওয়াত পেশ করা হয়। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতির বক্তব্যের মাধ্যমে জলসার সমাপ্তি ঘটে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট