1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা জিএসএ’র বিবৃতি: জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

ঢাকার ওয়ারীতে রবিদাস পাড়ায় প্রথম বারের মতো উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, শুভেচ্ছা বিনিময়ে রাসিক মেয়র লিটন

  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………

হিন্দু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে অবহেলিত ও অনগ্রসর রবিদাস সম্প্রদায়। ঢাকার ওয়ারীতে হেয়ার ষ্ট্রীট রবিদাস পাড়ায় এই প্রথম বারের মতো বিপুল উৎসাহ-উদ্বীপনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।

 

ঢাকা ওয়ারী রবিদাস হিন্দু কল্যান সংঘের আয়োজিত দুর্গোৎসবে রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় মহা সপ্তমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানকার জরার্জীণ মন্দিরটি সংস্কারে সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে জানান রাসিক মেয়র।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। যার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিকামী মানুষেরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই একই পথে হাটছেন। আমি মনে করি, যতদিন আমরা এভাবে একসঙ্গে থাকব, একে অন্যের উৎসবে যাব, শরিক হব। এই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমরা যতদিন থাকব, ততদিন বাংলাদেশকে কেউ হারাতে পারবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে যাবে।

 

মেয়র আরো বলেন, ওয়ারীতে রবিদাস পাড়ায় রবিদাস সম্প্রদায় প্রথমবারের মতো এই দুর্গাপূজার আয়োজন করেছেন, তাদের সাধুবাদ ও ধন্যবাদ জানাই। কারণ তারাই বা এই আনন্দ উৎসব থেকে বাদ থাকবেন কেন। তাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এখানকার মন্দিরটি জরার্জীণ অবস্থায় রয়েছে, সেই মন্দিরটি সংস্কারের জন্য আমার পক্ষ থেকে সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

 

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা ওয়ারী রবিদাস হিন্দু কল্যান সংঘের সভাপতি মরণ চাঁদ রবিদাস, সাধারণ সম্পাদক দীপক রবিদাস, বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গমাতা পুরস্কারপ্রাপ্ত নেত্রী আশালতা বৈদ্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট