1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা): সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আবুল হোসেনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্লিনিকের সরকারি গাছ কেটে আত্মসাৎ করা থেকে শুরু করে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিতি এবং রোগীদের সাথে দুর্ব্যবহারের ঘটনায় তীব্র ক্ষোভে ফুসে উঠছেন স্থানীয় বাসিন্দারা।

অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার চেষ্টা

স্থানীয় সূত্রের তথ্যমতে, গত ২০ সেপ্টেম্বর কোনো প্রকার আইনি প্রক্রিয়া না মেনে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণের একাধিক বড় নিম গাছ কেটে ফেলেন এবং তা আত্মসাৎ করার চেষ্টা করেন সিএইচসিপি আবুল হোসেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা শেখ মনি সহ কয়েকজন জানান, আবুল হোসেন গাছগুলো কেটে ভ্যানযোগে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয়রা বাধা দিলে তিনি দাবি করেন যে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে অনুমতি নিয়েই গাছ কাটছেন।

সেবায় চরম উদাসীনতা ও ওষুধ বিতরণে স্বজনপ্রীতি

অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন চিকিৎসাসেবা প্রদানের কথা থাকলেও সিএইচসিপি আবুল হোসেন ক্লিনিক খোলার ব্যাপারে চরম উদাসীন। প্রায়শই ক্লিনিক বন্ধ রাখা হয় অথবা নির্ধারিত সময়ের অনেক পরে এসে সামান্য সময় থেকেই চলে যান। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা ও বিনামূল্যে পাওয়ার সরকারি ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় সেবাপ্রার্থীরা। উপরন্তু, পরিচিত ও পছন্দের মানুষকে অতিরিক্ত ওষুধ দেওয়ার মতো সুনির্দিষ্ট স্বজনপ্রীতির অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা।

সেবা নিতে আসা একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান, আবুল হোসেনের পূর্ববর্তী কর্মস্থলেও নানা অনিয়মের অভিযোগ ছিল এবং সে কারণেই তাকে সেখান থেকে বদলি করে এখানে পাঠানো হয়।

অভিযুক্তের বক্তব্য

এ বিষয়ে অভিযুক্ত সিএইচসিপি আবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার কথা স্বীকার করলেও ক্লিনিক বন্ধ রাখা বা ওষুধ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেন।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তার প্রতিক্রিয়া

বিষয়টি সম্পর্কে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কমিউনিটি ক্লিনিকের সরকারি সম্পত্তি বিনষ্ট করা বা বিনা অনুমতিতে গাছ কাটা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা জানান, “বর্তমান সরকার পরিবেশ রক্ষায় গাছ রোপণের ওপর বিশেষ জোর দিচ্ছে। আমি টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিকের কোনো গাছ কাটার জন্য মৌখিক বা লিখিত কোনো ধরনের অনুমতি প্রদান করিনি।”

অপসারণের দাবি এলাকাবাসীর

ক্লিনিকটিতে দ্রুত স্বাস্থ্যসেবার সুপরিবেশ ফিরিয়ে আনতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত সিএইচসিপি আবুল হোসেনকে অবিলম্বে অপসারণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট