1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ প্রকৌশলী মাহমুদুল হাসানের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা গাছ বিতরণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। এর পর প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ একটি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, “বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। আমরা মাছে-ভাতে বাঙালি, তাই মৎস্য চাষের দিকেও আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে।” তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে বিজয়ী করতে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:

  • অধ্যাপক আজিজুল হক, সাধারণ সম্পাদক, বদরগঞ্জ উপজেলা বিএনপি

  • মাহফুজা বেগম মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক, বদরগঞ্জ উপজেলা বিএনপি

  • মাহমুদুল হাসান নিপুল, সাংগঠনিক সম্পাদক, বদরগঞ্জ উপজেলা বিএনপি

  • মেহেদী হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক, রংপুর জেলা তাঁতী দল

  • সামসুর রহমান বকুল, সভাপতি, গোপালপুর ইউনিয়ন বিএনপি

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট