1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা): রূপসায় ঐতিহ্যবাহী কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন, সীমানা প্রাচীর উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক মিলনায়তন ও সীমানা প্রাচীর উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি শিক্ষাবান্ধব সরকার; এই সরকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করলে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল হক

  • প্রকৌশলী মাহমুদুল হাসান ও মেহেদি হাসান

  • জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু

  • উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান

  • জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, আরিফুর রহমান আরিফ, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান

  • রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র

  • টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন ও সাবেক সদস্য সচিব আজিজুর রহমান

বিদ্যালয়ের অর্জন ও জাতীয়করণের দাবি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান বাদশা জমাদ্দার সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন:

  • ২০০২ সাল: জুনিয়র স্কুল হিসেবে এমপিও ভুক্ত হয়।

  • ২০০৪ সাল: বনায়ণে বিশেষ অবদানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক জাতীয়ভাবে তৃতীয় পুরস্কার লাভ করে।

  • ২০০৬ সাল: যশোর বোর্ড কর্তৃক মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পূর্ণ স্বীকৃতি লাভ করে।

  • ২০০৮ সাল: এসএসসি পরীক্ষায় রূপসা কেন্দ্রে পাশের হারে সর্বোচ্চ স্থান অর্জন করে।

তিনি কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণের জোর দাবি জানান।

অন্যান্য রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকিব উদ্দীন আজাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন:

  • মহিলা দল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ: শাহনাজ ইসলাম, রহিমা আক্তার নয়ন, রেজাউল ইসলাম রেজা।

  • বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ: হুমায়ূন কবীর, এসএম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, কামরুল ইসলাম কচি, ফিরোজ মাহমুদ, শ,ম হাসিবুর রহমান, মুন্না সরদার, খান আলিম হাসান, মাসুদ খান, আরিফ মোল্যা, শাহজামান প্রিন্স, কামরুজ্জামান নান্টু, জহিরুল হক শারাদ, তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবু, শিহাবুল ইসলাম, এসএম আবু সাঈদ, রাজু দাস, জাহাঙ্গীর হালদার, মোকাররম হোসেন, টিটো জমাদ্দার, শফিক ঢালি, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, হাফিজুর রহমান, জিএম হিরোক, জাহিদ শেখ, সাবু জমাদ্দার, শাহিনুর রহমান, গোলাম রসুল, ইব্রাহিম শেখ, ওয়ালিদ শেখ, লাভলু শেখ প্রমুখ।

  • বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ: খায়রুল জমাদ্দার, মহিতোষ ভট্টাচার্য, খালেদ মাহমুদ, ইশমতআরা ইয়াসমিন, গোবিন্দ প্রসাদ দাস, লুবনা আক্তার, ওয়াসিম সানা, আ: কাদের জমাদ্দার, আঃ করিম মোড়ল, বিধান চন্দ্র রায়, রকিব জমাদ্দার, রানা আহম্মেদ, সুকুমার ঘোষ ও রুমা আক্তার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট