1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান, সাতক্ষীরা (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারে মোবাইলে অনলাইন জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ইয়াসিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসিন শ্যামনগর উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ইয়াসিন মুন্সিগঞ্জ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মোবারকের চায়ের দোকানে বসে মোবাইলে অনলাইন জুয়া খেলছিলেন। খেলা চলাকালীন তিনি চা দিতে বলেন। চা পানের কিছুক্ষণ পর দোকান থেকে বের হয়ে বাসস্ট্যান্ডের পূর্ব পাশে একটি বটগাছের নিচে গেলে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ বাজারের চিকিৎসক ডা. দেবব্রত সরকারের চেম্বারে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

তবে মোবাইলে অনলাইন জুয়া খেলার ফলে সৃষ্ট মানসিক উদ্বেগের সঙ্গে এই মৃত্যুর কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে কি না, তা চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট