1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার রাজশাহী কাটাখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি: আলিফ ট্রেডার্সকে জরিমানা পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির, ৪০ ঘণ্টা পর মরদেহ ফেরত ৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০ লালপুরে আইন-শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল: ‘কোনো দমন-পীড়ন বা সন্ত্রাস বরদাশত নয়’ সমন্বিত উন্নয়নে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগে বড় পরিবর্তনের আশ্বাস এমপি ফজলুল হক মিলনের

মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সংসার, সন্তান আর সামাজিক দায়বদ্ধতাকে পেছনে ফেলে স্বামী ও দুই সন্তানকে রেখেই ৭০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও এক গৃহবধূ। শুধু তা-ই নয়, নিজের বয়সের প্রায় অর্ধেক বয়সী এক যুবকের সঙ্গে তাঁর এই পালিয়ে যাওয়ার ঘটনা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং এখন তা ‘টক অব দ্য টাউন’। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—এই অনাকাঙ্ক্ষিত নৈতিক অধঃপতনের দায় আসলে কার?

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে। স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই ওই নারী এই বড় সিদ্ধান্ত নেন। নিজের সন্তানের ভবিষ্যৎ এবং সমাজের চোখকে তোয়াক্কা না করে বয়সে প্রায় অর্ধেক ছোট এক যুবকের হাত ধরে তিনি নতুন ঠিকানায় পাড়ি জমান। যাওয়ার সময় ঘর থেকে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার নিয়ে যান তিনি।

ঘটনা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তৈরি হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। তবে জানা গেছে, ভিডিওটি কাউকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে নয়; বরং সাধারণ মানুষকে সচেতন করার বার্তাই এতে প্রকাশ করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ভুল সিদ্ধান্ত থেকে মানুষ দূরে থাকে।

এক একটি অনাকাঙ্ক্ষিত বা ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয় গোটা পরিবার ও নিষ্পাপ শিশুদের। অন্ধ আবেগের বশে নেওয়া এমন সিদ্ধান্ত কেবল ব্যক্তিজীবনকেই বিপন্ন করে না, পুরো সমাজব্যবস্থাকেও ভাবিয়ে তোলে। তাই সময় এসেছে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার ও সচেতন হওয়ার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট