
মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সংসার, সন্তান আর সামাজিক দায়বদ্ধতাকে পেছনে ফেলে স্বামী ও দুই সন্তানকে রেখেই ৭০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও এক গৃহবধূ। শুধু তা-ই নয়, নিজের বয়সের প্রায় অর্ধেক বয়সী এক যুবকের সঙ্গে তাঁর এই পালিয়ে যাওয়ার ঘটনা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং এখন তা 'টক অব দ্য টাউন'। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—এই অনাকাঙ্ক্ষিত নৈতিক অধঃপতনের দায় আসলে কার?
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে। স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই ওই নারী এই বড় সিদ্ধান্ত নেন। নিজের সন্তানের ভবিষ্যৎ এবং সমাজের চোখকে তোয়াক্কা না করে বয়সে প্রায় অর্ধেক ছোট এক যুবকের হাত ধরে তিনি নতুন ঠিকানায় পাড়ি জমান। যাওয়ার সময় ঘর থেকে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার নিয়ে যান তিনি।
ঘটনা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তৈরি হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। তবে জানা গেছে, ভিডিওটি কাউকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে নয়; বরং সাধারণ মানুষকে সচেতন করার বার্তাই এতে প্রকাশ করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ভুল সিদ্ধান্ত থেকে মানুষ দূরে থাকে।
এক একটি অনাকাঙ্ক্ষিত বা ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয় গোটা পরিবার ও নিষ্পাপ শিশুদের। অন্ধ আবেগের বশে নেওয়া এমন সিদ্ধান্ত কেবল ব্যক্তিজীবনকেই বিপন্ন করে না, পুরো সমাজব্যবস্থাকেও ভাবিয়ে তোলে। তাই সময় এসেছে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার ও সচেতন হওয়ার।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর