1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ১২০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা-চরফ্যাশন মহাসড়কে ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাসিক প্রশাসকের সাথে ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে মদিনানগর জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রাজশাহীতে মানসনদ ছাড়া বিস্কুট-কেক উৎপাদন, তাজা লাইভ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে তা হতে হবে সমতার ভিত্তিতে: স্পিকার তানোরের শালবাড়িতে অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি শিবগঞ্জে ১২০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বাঘায় শিমুল হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ইসলাম আলী গ্রেপ্তার কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম

শিবগঞ্জে ১২০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0

মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী নামোজগন্নাথপুর গ্রামের সাহেবের ঘাটে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় বন্যাকবলিত প্রতিটি পরিবারের হাতে চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, “বন্যা মোকাবিলায় ইতিমধ্যে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪৪ মেট্রিক টন চাল এবং নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আরও ত্রাণসামগ্রী ও আর্থিক বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, বন্যার্তদের সহায়তায় উপজেলা পর্যায়ে ইতিমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চালের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

Open photo

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিবগঞ্জ

  • মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

  • গোলাম আজম আলি, চেয়ারম্যান, দুর্লভপুর ইউনিয়ন পরিষদ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট