1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রূপসায় সাক্ষরতা দিবস পালিত রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই: কালীগঞ্জের ইউএনও

কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

জানযটের একটি দৃশ্য।

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে বাসচালক ও অটোরিকশাচালকদের মধ্যে ঝামেলার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। বাস ও অটোরিকশাচালকদের মধ্যে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রভাবে যান চলাচল ব্যাহত হয়ে মোড়জুড়ে দীর্ঘ যানজট দেখা দেয়।

সরেজমিনে দেখা যায়, কাশিয়াডাঙ্গা মোড় থেকে আশপাশের সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বাস, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে অফিসফেরত মানুষ, শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, চালকদের পারস্পরিক বিরোধের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই মোড়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, কাশিয়াডাঙ্গা মোড়ে প্রায়ই যানবাহন চালকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাশিয়াডাঙ্গা মোড়ে যানজট পুরোপুরি নিরসন হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট