1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো: সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকীয়ার জেরে আড়াই বছরের শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে নিজের মায়ের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ।

উপজেলার আনাইতারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাগুটিয়া গ্রামের মো. ওয়াসিম মিয়ার আড়াই বছরের শিশু মো. আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এই লোমহর্ষক তথ্য সামনে আসে।

নিহতের বাবা মো. ওয়াসিম মিয়া ও দাদা মো. ওয়াজেদ মিয়া জানান, শিশুটির মা বৃষ্টি আক্তার পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরিবারের অভিযোগ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মা বৃষ্টি আক্তারকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ এবং পরকীয়া সম্পর্কের বলি হতে হয়েছে অবুঝ এই শিশুটিকে। পরকীয়া সম্পর্ককে প্রাধান্য দিতে গিয়েই নিজের সন্তানকে নৃশংসভাবে হত্যা করেন অভিযুক্ত মা।

খাগুটিয়া গ্রামের এই ঘটনায় সমাজ ও বিবেকের কাছে প্রশ্ন জেগেছে—এই অবুঝ শিশুর অপরাধ কী ছিল? পরকীয়ার ভয়াবহ পরিণতির এক নির্মম দৃষ্টান্ত এই ঘটনা। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট