
জি. এম. আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মোঃ তবিবুর রহমান, সাধারণ সম্পাদক, জেলা গণঅধিকার পরিষদ, ঢালী হাফিজুর রহমান, সহ-সভাপতি, জেলা গণঅধিকার পরিষদ, মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা গণঅধিকার পরিষদ, মাজহারুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা যুব অধিকার পরিষদ, আব্দুল শাহাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সেলিম রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমির হোসেন পলাশ, সাবেক উপজেলা সভাপতি, সাইফুল ইসলাম আঙ্গুর, সাবেক উপজেলা সভাপতি ও আব্দুল আজিজ নয়ন, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক ও রাজনীতিবিদ মোঃ আল আমিন।
আলোচনা সভার মূল বক্তব্য ও অঙ্গীকার:
গণতান্ত্রিক আন্দোলন: বক্তারা বলেন, যুব অধিকার পরিষদ গত ৬ বছর ধরে একটি গণতান্ত্রিক, বৈষম্যবিরোধী সংগঠন হিসেবে দেশের তরুণ সমাজের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।
যুবসমাজের ঐক্য: বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বিক সুরক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মসংস্থান ও মেধার মূল্যায়ন: যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মেধার সঠিক মূল্যায়ন এবং সামাজিক-রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
রাষ্ট্র সংস্কার: গণঅধিকার পরিষদের আদর্শ অনুসরণ করে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কর্মসূচিতে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।#