1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো: সাইফুল ইসলাম (শান্ত), মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

আইন-শৃঙ্খলা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে আয়োজিত এ সভায় মির্জাপুরের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, চুরি-ডাকাতি রোধ এবং ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান অতিথির বক্তব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মির্জাপুরকে একটি শান্তিময়, নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এমন কোনো অপরাধ বরদাশত করা হবে না।” একইসাথে তিনি জনস্বার্থে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উপস্থিত ব্যক্তিবর্গ এ সময় সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট