1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক এবং স্থানীয় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত ও নানা জটিল রোগে ভুগছিলেন।

তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাংবাদিক জিএম আমিনুর রহমান।

এক শোক বিবৃতিতে সাংবাদিক জিএম আমিনুর রহমান বলেন, “জিএম নুর ইসলাম ছিলেন সাতক্ষীরার সংবাদ জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বিভিন্ন সময়ে স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করেছেন এবং সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”

মরহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাত-এর নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা জানান, তার মরদেহ ঢাকা থেকে সাতক্ষীরায় আনা হচ্ছে। পরিবারের সাথে আলোচনা করে জানাযা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, জিএম নুর ইসলাম কেবল সাংবাদিকতাই নন, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

আশির দশকে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা বিপণনকারী প্রতিষ্ঠান ‘ইসলাম ট্রেডার্স’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি গণমাধ্যম জগতে প্রবেশ করেন। পরবর্তীতে খুলনার দৈনিক জন্মভূমি পত্রিকার প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। ২০০০ সালে তার নিজস্ব মালিকানাধীন পত্রিকা ‘দৈনিক দৃষ্টিপাত’ প্রকাশিত হয়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট