1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড

শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর মো. রুমন (২৩) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাতে শিবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিংড়া বিল এলাকার একটি আখক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত রুমন শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামের একরামুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে অটোসহ নিখোঁজ হন রুমন। এ ঘটনায় তাঁর স্ত্রী নাজমা সুলতানা ২৩ আগস্ট শিবগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোসহ মো. ওয়াসিম (৩০), রফিকুল ইসলাম (৩৪) ও ওমর ফারুক (২৯) নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁদের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিহত রুমনের স্ত্রী নাজমা সুলতানা জানান, অটো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁর স্বামীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। উদ্ধার করা লাশের পরনের পোশাক, বেল্ট ও স্যান্ডেল দেখে তিনি স্বামীর মৃতদেহ শনাক্ত করেন। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার রাতে সিংড়া বিলের আখক্ষেত থেকে রুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছেন।

তিনি আরও জানান, পূর্বে দায়ের করা অপহরণ মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট